মৃত্যু নিবন্ধন ও মৃত্যুর কারণ নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভার্বাল অটোপসি পাইলট প্রকল্পের উদ্বোধন
স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : আড়াইহাজারে মৃত্যু নিবন্ধন ও মৃত্যুর কারণ নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘ভার্বাল অটোপসি’ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে চিকিৎসকের উপস্থিতি ছাড়া সংঘটিত মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা পরিকল্পনা ও নীতি নির্ধারণে কাজে লাগবে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ডা: জাহিদ, ডা: আরিফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, আড়াইহাজার পৌর সভার নির্বাহী কর্মকর্তা কাজীমোস্তফা কামাল সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান জানান, ভার্বাল অটোপসি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য গবেষণা পদ্ধতি। কোনো ব্যক্তি চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া মারা গেলে প্রশিক্ষিত কর্মীরা তাঁর পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেবেন। সাক্ষাৎকারের মাধ্যমে মৃত ব্যক্তির রোগের লক্ষণ, স্বাস্থ্যগত অবস্থা ও চিকিৎসা–সংক্রান্ত তথ্য সংগ্রহ করে মৃত্যুর সম্ভাব্য কারণ নির্ধারণ করা হবে।
তাঁরা বলেন, এটি কোনো পুলিশি বা আইনি তদন্ত নয়। সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে পরিচালিত এ কার্যক্রমের উদ্দেশ্য হলো মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা। পাইলট প্রকল্পের আওতায় আড়াইহাজার উপজেলায় জরিপ কার্যক্রম পরিচালিত হবে। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে রোগের প্রকোপ, স্বাস্থ্যঝুঁকি ও জনগণের স্বাস্থ্যসেবা–সংক্রান্ত চাহিদা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়া যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুর রহমান বলেন, সঠিক মৃত্যুর তথ্য সংরক্ষণ করা গেলে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে পরিকল্পনা প্রণয়ন, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
প্রসঙ্গত, দেশে মাত্র নারায়ণগঞ্জের আড়াইহাজার ও নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রাইলট প্রকল্প হিসেবে এর কার্যক্রম শুরু হয়েছে।
(এসডি/এসপি/জুন ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








