E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা ব্রাজিল সমর্থকদের বর্ণিল শোভাযাত্রা

২০২৬ জুন ১১ ১৮:৪৭:০৭
দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা ব্রাজিল সমর্থকদের বর্ণিল শোভাযাত্রা

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থক গোষ্ঠী বর্ণিল আয়োজনে করেছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। আজ বৃহস্পতিবার সকালে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান সংলগ্ন সিঅ্যান্ডবি মোড় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

হলুদ ও নীল রঙের জার্সিতে সজ্জিত শত শত সমর্থক পতাকা ও ফেস্টুন-প্লেকার্ড হাতে বাদ্যের তালে আনন্দ উৎসব করে ব্রাজিল সমর্থক-ভক্তরা নিয়ে নেচে-গেয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, এমবি বিপুল রায় ও মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী। অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল প্রিয় দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শিরোপা জয়ের প্রত্যাশা।

এ সময় আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, অতীতের ন্যায় এবারও ব্রাজিল মাঠ কাঁপাবে এবং বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে তরুণ প্রজন্মের এই ক্রীড়ানুরাগ দেশজুড়ে ফুটবল উৎসবের নতুন মাত্রা যোগ করেছে।

ব্রাজিলের দীর্ঘদিনের সমর্থক রাশাদুজ্জামান রাশেদ জানান, শৈশব থেকেই তিনি এই দলের নান্দনিক ফুটবলের ভক্ত। তার প্রত্যাশা, এবারের আসরে হেক্সা জয়ের মাধ্যমে দলটি শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেবে।

(এসএস/এসপি/জুন ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test