E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল উদ্ধার 

২০২৬ জুন ১১ ১৯:০২:৫৭
টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল উদ্ধার 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষার্থে বিভিন্ন খাল বিলে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, বন্যাবাড়ী ও ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রাম থেকে ২৫০০ মিটার (১১২ পিচ) জাল উদ্ধার করে মৎস্য বিভাগ।

পরে সেগুলো গোপালপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, মৎস্য কার্যালয়ের কার্য সহকারী রবিউল ইসলাম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মাছের প্রজনন মৌসুমে অসাধু শ্রেনীর মানুষেরা বিভিন্ন খাল বিলে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে রেখে দেশীয় মাছ নষ্ট করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুইটি ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/জুন ১১, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test