E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেজ অনুষ্ঠিত

২০২৬ জুন ১৩ ১৪:৩৭:২০
পাংশা উপজেলা পরিষদে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেজ অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আব্দুস সালাম মিয়া। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চান। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে হবে, যাতে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি।” তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাদ আহমেদ পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মুহম্মদ রফিকুল ইসলাম, এবং পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাজী আব্দুল মাজেদ একাডেমী, নূরজ্জামান মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা মহিলা কলেজ, পাংশা সরকারি কলেজ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, কসবামাজাইল আতাহার হোসেন হাইস্কুল, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, হাবাসপুর কাসিমবাজার রাজ হাইস্কুল, পাংশা শাহজুই কামিল মাদরাসা, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা এবং পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিযোগিতায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ তৃতীয় স্থান, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদরাসা দ্বিতীয় স্থান এবং কাজী আব্দুল মাজেদ একাডেমী প্রথম স্থান অর্জন করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতি মো. রিফাতুল হক সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

(একে/এএস/জুন ১৩, ২০২৬)




পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test