জমি লিখে দিয়েও শান্তি নেই
ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মায়ের মামলা-জিডি-অভিযোগ, কর্ণফুলীতে চাঞ্চল্য
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে ছেলের বিরুদ্ধে এক বৃদ্ধ মাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছেলেসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার বাড়ির বাসিন্দা বেগম জান (৬৩) বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে বেগম জানের ছেলে মো. হাসান (৩৫), পুত্রবধূ সুমি আক্তার (২৯) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে।
মামলায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ধারা ৩(৩) ও ৩(৫) এবং বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৮০, ৩৫৪, ৩৪৭ ও ৫০৬ ধারার অভিযোগ আনা হয়েছে।
আইন অনুযায়ী, ধারা ৩(৩)-এ সন্তানদের পিতা-মাতার দেখভাল ও একসঙ্গে বসবাস নিশ্চিত করার দায়িত্বের কথা বলা হয়েছে। ধারা ৩(৫) অনুযায়ী, পিতা-মাতার নিয়মিত খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা সন্তানের দায়িত্ব। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা অনাদায়ে তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
অন্যদিকে দণ্ডবিধির ১৪৩ ধারায় বেআইনি সমাবেশ, ৩২৩ ধারায় মারধর, ৩৮০ ধারায় ঘরের ভেতরে চুরি, ৩৫৪ ধারায় নারীর শ্লীলতাহানি, ৩৪৭ ধারায় বেআইনিভাবে আটক করে জোরপূর্বক কিছু আদায়ের চেষ্টা এবং ৫০৬ ধারায় ভয়ভীতি বা হুমকি প্রদানের অভিযোগের বিধান রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তিনি জানান, মামলাটি তদন্ত করছেন এসআই জয়নাল আবেদীন। এরই মধ্যে গত ১১ জুন অভিযুক্ত মো. হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর মামলায় মোহাম্মদ নবীও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
তবে ঘটনাটির পেছনে পারিবারিক বিরোধের বিষয়ও সামনে এসেছে। এর আগে গত ৪ জুন সুমি আক্তার বাদী হয়ে মারধরের অভিযোগে চরলক্ষ্যা এলাকার মোহাম্মদ নবী (২৫), মোহাম্মদ রুবেল (২৭) ও সালমা বেগম (৪৫)-এর বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
ওই মামলার নম্বর ১১/২২৮। মামলাটি তদন্তও করছেন একই কর্মকর্তা। পুলিশ বলছে, এটি মূলত দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা। আর মাকে নির্যাতন করে মারধরসহ জমি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, বেগম জান তার সম্পত্তির একটি অংশ সন্তানদের নামে লিখে দেওয়ার পরও পারিবারিক কলহ থামেনি।
এর আগে গত ১১ মে, বেগম জান কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দিয়ে দাবি করেন, ছেলে ও পুত্রবধূসহ কয়েকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। অভিযোগে বলা হয়, গত ১০ মে গভীর রাতে তাঁকে ও তাঁর মেয়েকে বসতঘর থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয় এবং মারধর করা হয়।
এরও আগে গত ৪ এপ্রিল, প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বেগম জান। সেখানে ছেলে হাসান, পুত্রবধূ সুমী আক্তার এবং মো. শফির নাম উল্লেখ করা হয়।
এদিকে, বেগম জানের আরেক ছেলের স্ত্রী দেলোয়ারা বেগমও গত ৫ এপ্রিল হাসান ও সুমী আক্তারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করেন। জিডিতে পারিবারিক কলহের জেরে গালিগালাজ, ভয়ভীতি এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ আনা হয়।
স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দাবি, সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই পরিবারের মধ্যে এই সংঘাত তীব্র হয়েছে। তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী বেগম জান বলেন, “কোথাও শান্তি পাচ্ছি না। নিজের জমি ভাগ করে দিলাম, তারপরও আমার ভরণ-পোষণ করছে না। উল্টো মারধর ও হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।”
এ বিষয়ে ওসি শাহীনূর আলম বলেন, অভিযোগ ও জিডিগুলোর বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই পক্ষের দায়ের করা মামলাও গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।
তিনি আরও বলেন, “মায়ের ওপর নির্যাতনের বিষয়ে স্থানীয়দের কাছ থেকেও কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, গত ৩ জুন রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তাঁর সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে এসেছে। এ ঘটনার পর তাঁর ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে সেই পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছিলেন।
(জেজে/এসপি/জুন ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








