E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক

২০২৬ জুন ১৩ ১৯:১৪:৪৮
নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় দোকানে দই কিনতে গিয়ে মো. সবুজ কাজী (৩২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সবুজ কাজী নড়াগাতী থানা এলাকার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে এক মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করে। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়।

স্থানীয় ওই মিষ্টির দোকানি জানান ওই যুবক তার দোকানে কাপ দই আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। এমন সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে আটক করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন জানান, আটক মাদক কারবারিকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা শেষে আটক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/জুন ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test