E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ময়মনসিংহে ইয়াবা-হে‌রোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০২৬ জুন ১৩ ১৯:১৭:২৮
ময়মনসিংহে ইয়াবা-হে‌রোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জেলার ফুলবাড়ীয়া থানাধীন ম‌হি‌ষের চালা এলাকা থেকে গতকাল সন্ধ্যায় ৫০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা ওর‌ফে মাখন (২৪) কে গ্রেফতার করা হয়। সে ফুলতলা এলাকার আব্দুল হা‌মিদের ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ময়মন‌সিংহের ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের শে‌ষে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ‌ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

(এনআরকে/এসপি/জুন ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test