E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

২০২৬ জুন ১৩ ১৯:২৬:৫১
সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বাংলাদেশ সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বগুড়ার সোনাতলায় পৃথকভাবে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

কর্মসূচির অংশ হিসেবে সোনাতলা পৌর এলাকার নিত্যনন্দনপুরে জেলা পরিষদের উদ্যোগে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির ‘

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রঞ্জু, পৌর সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, বালুয়া বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা, ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হাদী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব সাচ্চু, বালুয়া বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সিজুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যদিকে একই কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনাতলা রেলগেট সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের চারপাশে বৃক্ষরোপণ করা হয়। এ সময় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দুই অনুষ্ঠানে পৃথক ভাবে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

(বিএস/এসপি/জুন ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test