E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

২০২৬ জুন ১৩ ১৯:৩২:৩৭
নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রূপক মুখার্জি, নড়াইল : 'আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বাগান কেন্দ্রের আয়োজনে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া ব্রীজ সংলগ্ন নবগঙ্গা নদীর পশ্চিমপাড়ে অনুষ্ঠিত এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বনরক্ষী এরশাদ শেখ, বাগান মালি ইকবাল হোসেন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, শিমুল হাসান, এস.এম জহুরুল হক মিলু, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপু, কাজী ইমরান, মো. শরিফুজ্জামান, মনির খান, আমিনসহ স্হানীয় উপকারভোগীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, লোহাগড়া উপজেলায় এ কর্মসূচির আওতায় মোট ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। এরই অংশ হিসেবে আজ শনিবার ৫০ টি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হলো।

(আরএম/এসপি/জুন ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test