E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’

২০২৬ জুন ১৪ ১৫:৩৬:৫৪
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৩ জুন) বিকাল ৪টায় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ মো: রোকন উদ্দিন মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো: ইমদাদুল হক মল্লিকের সভাপতিত্বে ও জিয়া সাইবার ফোর্স লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো: খায়রুজ্জামান ডাব্লিউ'র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাপল, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: টিপু সুলতান, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমীসহ প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ড.এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

(আরএম/এএস/জুন ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test