E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড

২০২৬ জুন ১৪ ১৯:১৩:১৫
খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এম বি হাবিব নামের একটি কার্গো বোট (বাল্কহেড) জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি। আজ রবিবার সকালে খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকায় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এটি জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে ৪ জনের একটি টহল দল দুর্গাবাটী মন্দির সংলগ্ন ঝাঁপার চর এলাকায় বাল্কহেডটি জব্দ করে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সদর পল্টন ঘাটে নিয়ে আসা হয়। জব্দকৃত বাল্কহেডে আনুমানিক ৫ হাজার ৩০০ ঘনফুট বালু ছিল, যার বাজারমূল্য প্রায় ৬৭ হাজার ২০০ টাকা।

পরবর্তীতে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লক্ষ টাকা জরিমানা, নজরুল ইসলামকে ১০ দিনের ও আক্তারুর জামানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং ৩২/২৬ নং মামলা দায়ের করা হয়। এবং বালু উত্তোলোন কাজে ব্যবহৃত ০৭ টি পিভিসি পাইপ ফাটিয়ে আগুন ধরিয়ে নষ্ট করে দেওয়া হয়। কার্যক্রমশেষে দুপুর আড়াইটার সময় আসামীদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) হাবিলদার বিল্লাল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

(আরকে/এসপি/জুন ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test