E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, ভোগান্তি চরমে

২০২৬ জুন ১৫ ১৫:৫৬:২৫
গোপালগঞ্জে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালে, ভোগান্তি চরমে

গোপালগঞ্জ প্রতিনিধি : গত রবিবার (১৪ জুন) সকালে গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খালের মধ্যে পড়ে গেলেও এখনো সেটি উপরে তোলা সম্ভব হয়নি। তবে ট্রাকটি টেনে তোলার কাজ চলছে। রোববার সকাল ৮টায় টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজটি ভেঙ্গে গেলেও এখনো পর্যন্ত সেটি পুনঃ নির্মান কাজ শেষ হয়নি। 

সকাল থেকে সড়ক বিভাগ কাজ শুরু করেছে। ফলে জেলা শহরের হাজার হাজার মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে।প্রায় দেড় কিলোমিটার ঘুর পথে শহরের বিভিন্ন স্থানে যেতে হচ্ছে। এটিই জেলা শহরের প্রধান সড়ক বিধায় স্কুল, কলেজ, বাজার, আদালতসহ বিভিন্ন অফিস আদালতে যেতে এই রাস্তা ব্যবহার করতে হয়।

অন্যদিকে, ভেঙ্গে যাওয়া বেইলি ব্রিজটি পুনঃ নির্মানের কাজ সোমবার সকাল থেকে শুরু করেছে সড়ক বিভিাগ।আগামী ২/৩ দিনের মধ্যে এটি পুনঃ নির্মান করা সম্ভব বলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানিয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালু ভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল।শহরের পাচুড়িয়া এলাকায় বেইলী ব্রীজটি পার হবার সময় ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়।এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়।

(টিবি/এএস/১৫ জুন, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test