E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

২০২৬ জুন ১৫ ১৮:২০:০৭
ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় কৃষক পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সাংবাদিক নুরুল আনিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল কৃষকগণ।

অনুষ্ঠানে কৃষি ও গ্রামীণ রূপান্তর, পুষ্টি, উদ্যোক্তা তৈরি এবং কৃষিখাতে সক্ষমতা বাড়াতে করণীয় সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। সেইসাথে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানান বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

(এসআই/এসপি/জুন ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test