E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়

২০২৬ জুন ১৫ ১৮:৩৭:৩৬
সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ সেবা দিতে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বগুড়ার সোনাতলা থানা মোড়ে অবস্থিত সোনাতলা জেনারেল হাসপাতাল অ্যান্ড হেলথ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পে চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসা পাঁচ শতাধিক রোগীরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রোগীদের দীর্ঘ সারি। আগত রোগীদের প্রথমে চোখের প্রাথমিক পরীক্ষা করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ সহ ঔষধ নির্ধারণ করেন চিকিৎসক।

গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান জানান, রোগীদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের ছানি কিংবা জটিল ধরনের চোখের রোগ রয়েছে, তাদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বগুড়ায় গ্ৰামীন জিসি চক্ষু হাসপাতালে রেফার্ড করা হচ্ছে।

চিকিৎসা সেবা নিতে আসা সোলেমান হোসেন ও মরিয়ম বেগম জানান, এখানে চিকিৎসার মান ভালো হওয়ার কারণেই মুলত এই চক্ষু ক্যাম্পে এসেছি। তারা বলেন, চোখের পরীক্ষা ও চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধ লিখে নিলাম। তবে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন বলে অনেকেই জানান।

এদিকে চক্ষু ক্যাম্পে আগত রোগীদের ব্যাপক উপস্থিতি এ ধরনের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

(বিএস/এসপি/জুন ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test