E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ

২০২৬ জুন ১৫ ১৮:৫৪:৩১
ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর উদ্যোগে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ব্র্যাকের ফরিদপুর-০১ অঞ্চলের সালথা এরিয়ার চৌরঙ্গীমোড় শাখার (সাউথ ইস্ট ডিভিশন) উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রান্তিক খামারিদের মাঝে উন্নত জাতের লেয়ার মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এ সময় খামারিদের বাচ্চা লালন-পালন সংক্রান্ত একটি বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর সদর ভেটেরিনারি হাসপাতালের ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান (ডিভিএম)।

ব্র্যাক কর্মকর্তারা জানান, গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে এই সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন খামারিরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ‘দাবি’র এলাকা ব্যবস্থাপক অখিল কুমার সরকার, চৌরঙ্গীমোড় শাখার ব্যবস্থাপক অলক কুমার বিশ্বাস এবং এগ্রিকালচার অ্যান্ড ইন্স্যুরেন্সের সম্প্রসারণ কর্মকর্তা মো. শওকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(ডিসি/এসপি/জুন ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test