E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

২০২৬ জুন ১৬ ১৪:৩৩:২১
টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় মাদক ব্যবসার অভিযোগে আনোয়ার ও শাওন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মোঃ আনোয়ার হোসেন (৩৬) নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পশ্চিম থানার মধ্য আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

আটককৃত অপর ব্যক্তি মোঃ শাওন (২৬) একই জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও মধ্য আউচপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড মধ্য আউচপাড়া মোক্তারবাড়ি রোডে মসজিদের পাশের একটি বহুতল ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আনোয়ার ও শাওনকে আটক করে তাঁদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এটি পুলিশের মাদকবিরোধী অভিযানের চলমান কার্যক্রমের অংশ। এবিষয়ে আমরা আরো অধিকতর তদন্ত করে দেখছি- এই মাদক তারা কোথা থেকে সংগ্রহ করেছে এবং এর সাথে আরো কারা কারা সম্পৃক্ত আছে। আমরা আশা করছি তদন্তে মূল হোতারা বেরিয়ে আসবে।

(জেইউজে/এএস/জুন ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test