কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
রিপন মারমা, রাঙ্গামাটি : দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে আবারও মাঠে গড়িয়েছে ঐতিহ্যবাহী ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
গতকাল সোমবার বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও প্রকৌশলী মাহমুদ হাসান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এশিয়া ইউনাইটেড এবং কে এইচ এস ওয়ারির্ওস। উত্তেজনাকর এই ম্যাচে এশিয়া ইউনাইটেডকে ৯-১ গোলে বিশাল ব্যবধানে পরাজিত করে কে এইচ এস ওয়ারির্ওস জয়লাভ করে। ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শাহজালাল চৌধুরী।
টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘শহীদ এ কে এম শামসুদ্দীন ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (KFP) একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক, যিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর স্মৃতি ধরে রাখার পাশাপাশি স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এক সময় এখানে নিয়মিত ক্রীড়া আয়োজন করা হতো। দীর্ঘ দেড় যুগ নানা প্রতিকূলতা ও মাঠ সংকটের কারণে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টটি বন্ধ ছিল। তবে পুনরায় এই আয়োজন শুরু হওয়ায় পাহাড়ি এই জনপদে ফুটবল উন্মাদনা ফিরে এসেছে।’
তিনি আরও বলেন, এই ফুটবল টুর্নামেন্টটি কেবল একটি প্রতিযোগিতাই নয়, এটি অত্র এলাকার মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী কাইসুল বারী, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, সিবিএর সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম এবং কাপ্তাইয়ের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব ও সাবেক ফুটবলার জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিন পর আয়োজিত এই টুর্নামেন্টটি কাপ্তাই ও এর আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঝে প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
(আরএম/এসপি/জুন ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
১৬ জুন ২০২৬
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার
-1.gif)