E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে খালে, ভোগান্তি চরমে 

২০২৬ জুন ১৭ ১৮:০৪:৪১
গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে খালে, ভোগান্তি চরমে 

গোপালগঞ্জ প্রতিনিধি : টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙ্গে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি সোমবার গভীর রাতে খাল থেকে উপরে তোলা হয়েছে। তবে বেইলি ব্রিজের মেরামতের কাজ শুরু হলেও শেষ করতে আরো ২/৩ দিন সময় লাগার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত শহরের এই প্রধান সড়কটি বন্ধ থাকায় এই রাস্তায় চলাচলকারীদের ভোগান্তি চরমে উঠেছে। ক্ষোভও বাড়ছে।

মেরামতকারী শ্রমিকরা জানান, আজ বুধবার থেকে পূর্বে এখান থেকে সরিয়ে নেয়া বেইলি ব্রিজটি পুঃন স্থাপন করা হবে। তবে যেটি মেরামত করে বসানো হবে তার উপর দিয়ে বেশী লোডের গাড়ি চললে আবারো একইভাবে ভেঙ্গে পড়ার আশংকা থাকবে বলে তারা মন্তব্য করেন।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সংবাদকর্মিদের সাথে আলাপ কালে এই কয়দিন ব্রিজ ভেঙ্গে যাওয়ায় জনগনের যে ভোগান্তি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ব্রিজটি মেরামতের কাজ দ্রুতার সাথে চলছে।আশাকরি জনগনের এই ভোগান্তির অবসান হবে দ্রুতই।

গত রবিবার (১৪ জুন) সকালে পুরাতন ও ঝুকিপূর্ন বেইলি ব্রিজটিতে বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাবার সময় ব্রিজটি ভেঙ্গে খালের মধ্যে পড়ে যায়। সেই সাথে একটি ইজিবাইক ও বাইসাইকেল ও খালের মধ্যে পড়ে যায়।

(টিবি/এসপি/জুন ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test