গোপালগঞ্জে ১২৬ নারী পেল ফ্যামিলী কার্ড
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমনের ফ্যামিলী কার্ড পেয়েছে ১২৬ নারী। বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভী বাজারের শ্রীমঙ্গল থেকে ভাচ্যুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে গোপালগঞ্জ সহ ২০ জেলায় ফ্যামিলী কার্ড বিতরণের উদ্বোধন করেন।
এ উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা জেলা কার্যালয় আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. কেএম বাবর এমপি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: অরিফ-উজ-জামনের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো: আল আমিন মোল্লার সঞ্চালনায় ফ্যামিলী কার্ডধারী অনামিকা সরকার বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠান থেকে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নং ওয়াডের ১২৬ জন নারীর হাতে ফ্যামিলী কার্ড তুলে দেন প্রধান অতিথি ডা. কেএম বাবর এমপি সহ অতিথিরা ।
এ অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা বি্এনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, বিএনপি নেতা আজিজুর রহমান বোনো, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, কার্ডধারী ১২৬ নারী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
ফ্যামিলি কার্ড প্রাপ্ত অনামিকা সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ টাকা দিয়ে আয় বৃদ্ধি করার জন্য আমি হাস, মুরগি পালন করবো। এতে আমার সংসারে বিকল্প আয়ের ব্যবস্থা হবে। পাশাপাশি এ টাকা দিয়ে আমি সংসারের খাদ্য ও ওষুধ কিনতে পারবো। ফ্যামিলী কার্ড আমার বিপদের সাথী ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. কেএম বাবর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে বলেন, তিনি গোপালগঞ্জকে ফ্যমিলী কার্ডের আওতায় এনেছেন। সাহাপুর ইউনিয়নের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ প্রতিকে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। তাই প্রথম তাদের ফ্যামিলী কার্ডের আওতায় এনেছি । পয্যায় ক্রমে সব ইউনিয়নে এটি চালু করা হবে।
(টিবি/এএস/জুন ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- সরকারি ইঙ্গিতে পলাশবাড়ীতে সুউচ্চ রামমূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ, রামে এত ভয়!
- রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা
- কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
- ন্যায়বিচার হারালে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না
- বেগম খালেদা রব্বানীকে দেখে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
- ষ্টেডিয়ামে বসে বিশ্বকাপ খেলা দেখার মজাই আলাদা
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
- শিশুর ভবিষ্যৎ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি
- ভাইরাল লাইলী বাউলকে ৩ লাখ টাকা দিলেন সংস্কৃতি মন্ত্রী
- ‘পদ্মা সেতুর পিলারের পাশে মাটি কাটা ঝুঁকিপূর্ণ নয়’
- ‘শিক্ষাই জাতিকে বিশ্বশক্তিতে পরিণত করে’
- ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
- গোপালগঞ্জে ১২৬ নারী পেল ফ্যামিলী কার্ড
- সাগর-রুনি হত্যা : ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
- ফরিদপুরে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত সেমিনার
- ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে’
- আইসিইউতে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- সোনার দাম ভরিতে কমলো ৯০১৩ টাকা
- ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের
- দেশত্যাগী পূর্ব পাকিস্তানীদের ফিরে আসতে বলেন ইয়াহিয়া
- ৩ দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ২৫ জনের চিকিৎসা
- সালথায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ ও প্রশিক্ষণ
- শূন্যরেখায় ৯৬ ঘণ্টা ধরে ৯ বাংলাভাষীর মানবেতর জীবন
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৮ জুন ২০২৬
- কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
- বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
- গোপালগঞ্জে ১২৬ নারী পেল ফ্যামিলী কার্ড
- ফরিদপুরে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত সেমিনার
-1.gif)







