কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুরে মোটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শহীদুল মোল্লা ওরফে টুকু মোল্লা (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালের দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর সিনেমা হলপট্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল মোল্লা স্থানীয় কানাইপুর ইউনিয়ন রশিকনগর গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে ও আমজাদ হোসেন মোল্লা ওরফে আমজাদ মাস্টারের ভাতিজা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শহীদুল মোল্লা (টুকু) তার শরিকনগরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল (ফরিদপুর হ-১১-৮৬১৫) যোগে কর্মস্থান কানাইপুরে আসার পথে সিনেমা হলপট্টি পৌঁছালে একটি বেপরোয়া লোডেড ট্রাক (ফরিদপুর ট-১১-০২৪৮) তাঁর মোটরসাইকেলকে ট্রাকটির সামনে অংশ দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী শহীদুল মোল্লা মাটিতে ছিটকে পড়লে তাকে চাপা দিয়ে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক ট্রাকটি। পরে পথচারীরা ধাওয়া দিয়ে ট্রাকটি আটকালে ট্রাক রেখে ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে শহীদুল মোল্লার বুক থেকে মাথা পর্যন্ত পিষ্ট হয়ে যায় ও ঘটনাস্থলেই তাঁর মৃত্য ঘটে।
ফরিদপুর-মাগুরা মহাসড়কের ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শহীদুল মোল্লার মৃত্যু খবর নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ইতিমধ্যে নিহত শহীদুল মোল্লার লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি জহুরুল।
এদিকে, এ দূর্ঘটনা মোটিভ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় স্থানীয় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটি কি শুধুই একটি সড়ক দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। এমতাবস্থায়, ঘটনাটির সঠিক রহস্য উন্মোচনে অধিকতর তদন্তের দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা।
(ওএস/এসপি/জুন ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








