সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক এ তথ্য জানান।
দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, মাদক ও মানবপাচার প্রতিরোধ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বিশেষ করে সুন্দরবন অঞ্চলে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সম্পূর্ণরূপে বনদস্যুতা দমনে বর্তমান সরকারের দিকনির্দেশনায় বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দস্যু চক্রগুলো ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন ও তার সহযোগীরা সম্প্রতি কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে। এছাড়া দীর্ঘদিন ধরে বনদস্যুদের ঘাঁটি হিসেবে পরিচিত মোংলার জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া স্থাপনের কারণে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হয়েছে। ফলে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে এবং সুন্দরবনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
এরই প্রেক্ষিতে সম্প্রতি সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্ত কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং উদ্বেগজনক। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটি বাহিনীর স্থাপনায় হামলা কেবল সরকারি সম্পদের ক্ষতিই নয়, বরং সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা এবং অপরাধ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা বলে প্রতীয়মান। উক্ত ঘটনার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দের মাধ্যমে সুন্দরবন ও উপকূলীয় এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। পাশাপাশি সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করতে যে কোনো অপরাধমূলক তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অবহিত করার মাধ্যমে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখুন।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের জনগণের নিরাপত্তা, জাতীয় স্বার্থ, উপকূলীয় এবং সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।
(আরকে/এসপি/জুন ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আপন ফুফা গ্রেপ্তার
- সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড
- বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ২৩ জুন সাতক্ষীরায় আসছেন
- স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি
- নারীর প্রতি সহিংসতা রুখতে কাপ্তাইয়ে সচেতনতামূলক কর্মশালা
- দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’র উদ্বোধন সাতক্ষীরায়
- আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
- যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
- লৌহজংয়ে ব্যবসায়ীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
- অতি দরিদ্রদের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি
- সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
- বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল হুইল চেয়ার
- হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা
- নাটোরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন
- জামালপুরে ৩ দিনব্যাপী ফলমেলার উদ্বোধন
- বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- সরকারি ইঙ্গিতে পলাশবাড়ীতে সুউচ্চ রামমূর্তি প্রতিষ্ঠার কাজ বন্ধ, রামে এত ভয়!
- রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা
- কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
- ন্যায়বিচার হারালে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না
- বেগম খালেদা রব্বানীকে দেখে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
- ষ্টেডিয়ামে বসে বিশ্বকাপ খেলা দেখার মজাই আলাদা
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- ‘জানুয়ারির মধ্যে কমপক্ষে ১২ কোটি টিকা দেওয়া হবে’
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- লৌহজংয়ে ব্যবসায়ীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
১৮ জুন ২০২৬
- ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আপন ফুফা গ্রেপ্তার
- সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড
- বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ২৩ জুন সাতক্ষীরায় আসছেন
- নারীর প্রতি সহিংসতা রুখতে কাপ্তাইয়ে সচেতনতামূলক কর্মশালা
- দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’র উদ্বোধন সাতক্ষীরায়
- আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
- লৌহজংয়ে ব্যবসায়ীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
- অতি দরিদ্রদের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি
- সোনাতলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
- বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল হুইল চেয়ার
- হামলা-মামলা ও বদলির প্রতিবাদে রাজপথে কাপ্তাইয়ের বিদ্যুৎ শ্রমিকরা
- জামালপুরে ৩ দিনব্যাপী ফলমেলার উদ্বোধন
- বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
- কানাইপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো একজনের
- বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
- এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার
- সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ
- গোপালগঞ্জে ১২৬ নারী পেল ফ্যামিলী কার্ড
- ফরিদপুরে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত সেমিনার
-1.gif)