নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ছয় হাজার একর জমির ফসল ও বসতবাড়ি মধুমতী নদীর পানিতে বছরের পর বছর প্লাবিত হচ্ছে। এতে ফসলহানির পাশাপাশি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে ভয় আর আতংকের মধ্যে রয়েছে হাজারো পরিবার।
এলাকাবাসীর অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও সাত বছরেও তা সম্পন্ন হয়নি। যদিও জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কয়েক দশকের ভাঙনে মধুমতী নদীর পাড়ে পাকা সড়ক বিলীন হয়ে গেছে। বছরের পর বছর নদীর পানি ঢুকে অন্তত ছয় হাজার একর জমির ফসল প্লাবিত হচ্ছে। শুধু ফসলি জমি নয়, ঘরবাড়িতেও পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো পরিবার।
এই পরিস্থিতি মোকাবিলায় ২০১৯ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল থেকে ঘাঘা চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত (ধলইতলা) ৩ দশমিক ১ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য একনেক সভায় অনুমোদন দেয় তৎকালীন সরকার। প্রকল্পটির ব্যয় ধরা হয় ৩৪২ কোটি টাকা।
স্থানীয়দের আপত্তি ও আদালতের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৩ সালে প্রকল্পের কাজ শুরু করে জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। ২০২৫ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফা সময় বাড়ানো হলেও কাজের অগ্রগতি খুবই ধীর।
সরেজমিনে দেখা গেছে, কিছু অংশে খনন কাজ ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এছাড়া প্রকল্পের জমি অধিগ্রহণে ১৬১ জনের মধ্যে এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র ২৪ জন। বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিমূল্য ধরা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা।
উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ফসলি জমি ও বাড়িঘর রক্ষায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে, জমির ক্ষতিপূরণ না পেলে কোনোভাবেই তারা কাজ চলতে দেবেন না।
সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. মিলন আলী বলেন, 'বেড়িবাঁধের কাজ নিয়ে আমরা কিছুটা বিপাকে আছি। এখনো পানি উন্নয়ন বোর্ড পুরো জমি আমাদের বুঝিয়ে দেয়নি। কাজ করতে গেলে স্থানীয়দের বাঁধার মুখে পড়তে হচ্ছে। তারা বলছেন, ক্ষতিপূরণ না পেলে কাজ করতে দেবেন না। এ অবস্থায় কিছু অংশে কাজ করা যাচ্ছে, তবে পুরো জমি বুঝে পেলে দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে'।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ সাহা বলেন, 'প্রকল্পটি ২০১৯ সালের হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে ২০২২ সাল পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ২০২৩ সাল থেকে কাজ শুরু হয়েছে। তবে স্থানীয় বাঁধা ও জমি জটিলতার কারণে ঠিকাদার নিয়মিতভাবে কাজ করতে পারছেন না। লাল পতাকা দিয়ে জমি চিহ্নিত করা হলেও পরে তা তুলে ফেলা হচ্ছে। সমস্যা সমাধান হলে দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।
অন্যদিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি বলেন, পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জমি চিহ্নিত করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৪ জন ক্ষতিগ্রস্তকে যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। বাকিদের আবেদন ও কাগজপত্র যাচাই করে পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেওয়া হবে।
(আরএম/এসপি/জুন ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ‘মুন্সীগঞ্জে নয়নের খাল দখলমুক্ত করা হবে’
- ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ
- কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারের পাশে পালবার লিং সেন্টার শিশু সদনের খাদ্যসামগ্রী বিতরণ
- কবি আল মুজাহিদী'র প্রয়াণে
- সাতক্ষীরায় ডোবা থেকে মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- সুশৃঙ্খলভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময়
- সাতক্ষীরা জেলা সৎসঙ্গ শ্রী মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাই কাজ উদ্বোধন
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
- কড়াইয়ের ছ্যাঁকা আর এক সমাজের নীরবতা
- চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
- আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস
- বাজারে গিয়ে চাপে সাধারণ মানুষ
- জ্বালানি রূপান্তর সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম
- প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা: নিহত ৩
- ‘শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে’
- মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- ঢাকাসহ ৮ বিভাগে ১০ দিন ঝড়-বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ‘পাকিস্তান শুধু টিকেই থাকবে না, শক্তিশালীও হবে’
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- পর্যটকে টইটম্বুর কুয়াকাটা
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- কুড়িগ্রামে এক শিক্ষককে দিয়ে চলছে বিদ্যালয়ের সব কাজ
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
১৯ জুন ২০২৬
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ
- কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারের পাশে পালবার লিং সেন্টার শিশু সদনের খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় ডোবা থেকে মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- সুশৃঙ্খলভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময়
- সাতক্ষীরা জেলা সৎসঙ্গ শ্রী মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাই কাজ উদ্বোধন
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
-1.gif)







