কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারের পাশে পালবার লিং সেন্টার শিশু সদনের খাদ্যসামগ্রী বিতরণ
রিপন মারমা, রাঙ্গামাটি : অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়দান ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানবিক সেবায় এক অনন্য নজির স্থাপন করে চলেছে ‘পালবার লিং সেন্টার শিশুসদন’। আর্তমানবতার সেবায় ব্রত এই প্রতিষ্ঠানটি এবার কাপ্তাইয়ের ১০০টি হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে তাদের হাতে তুলে দিয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
আজ শুক্রবার সকালে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ভাইবোনছড়া গ্রামের অধিকাংশ মানুষ কাপ্তাই হ্রদের মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। তবে দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। পরিবারগুলোর দৈনন্দিন সংসার চালানো যখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ঠিক তখনই তাদের সংকটময় পরিস্থিতির বিষয়টি পালবার লিং সেন্টার শিশুসদনের পরিচালনা পর্ষদের নজরে আসে। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটি দ্রুত এই ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করে।
দেশি ও বিদেশি দাতা সংস্থার অনুদান সংগ্রহ করে পালবার লিং সেন্টার শিশুসদনের অধ্যক্ষ ও সভাপতি ভদন্ত দেব তিষ্য ভিক্ষুর নেতৃত্বে এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়িত হয়। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সরিষার তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, বড় এক প্যাকেট নুডলস এবং একটি করে সাবান প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন পাড়া-মহল্লায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ৪নং কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবু সুজয় বিকাশ চাকমা, পালবার লিং সেন্টার শিশুসদনের অর্থ সম্পাদক বুদ্ধ ধন চাকমা, সাংগঠনিক সম্পাদক সুখ ময় তঞ্চঙ্গ্যা, অত্র এলাকার গ্রাম প্রধান (কার্বারী) গান্ধি লাল চাকমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ত্রাণ কার্যক্রমে সহায়তা করেন পালবার লিং সেন্টারের একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক।
ত্রাণ বিতরণ শেষে আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক উন্নয়নের পাশাপাশি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
(আরএম/এসপি/জুন ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ‘মুন্সীগঞ্জে নয়নের খাল দখলমুক্ত করা হবে’
- ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ
- কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারের পাশে পালবার লিং সেন্টার শিশু সদনের খাদ্যসামগ্রী বিতরণ
- কবি আল মুজাহিদী'র প্রয়াণে
- সাতক্ষীরায় ডোবা থেকে মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- সুশৃঙ্খলভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময়
- সাতক্ষীরা জেলা সৎসঙ্গ শ্রী মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাই কাজ উদ্বোধন
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
- কড়াইয়ের ছ্যাঁকা আর এক সমাজের নীরবতা
- চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
- আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস
- বাজারে গিয়ে চাপে সাধারণ মানুষ
- জ্বালানি রূপান্তর সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম
- প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা: নিহত ৩
- ‘শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে’
- মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- ঢাকাসহ ৮ বিভাগে ১০ দিন ঝড়-বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ‘পাকিস্তান শুধু টিকেই থাকবে না, শক্তিশালীও হবে’
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- পর্যটকে টইটম্বুর কুয়াকাটা
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- কুড়িগ্রামে এক শিক্ষককে দিয়ে চলছে বিদ্যালয়ের সব কাজ
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
১৯ জুন ২০২৬

-1.gif)