সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাইজু আক্তার (২৪) একই গ্রামের মুকুল মোল্যা (৩৫)-এর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করার সময় পরিচয়ের সূত্র ধরে লাইজু আক্তার ও মুকুল মোল্যার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় চার মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।
স্বামী মুকুল মোল্যা জানান, দাম্পত্য জীবনে তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও স্বাভাবিক ছিল। হঠাৎ কী কারণে লাইজু এমন সিদ্ধান্ত নিলেন, তা তিনি বুঝতে পারছেন না।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে লাইজু আক্তারকে নিজ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হলেও তাদের দাম্পত্য জীবনে উল্লেখযোগ্য কোনো বিরোধের কথা জানা যায়নি। তরুণীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
(এএনএইচ/এএস/জুন ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকায় দুই দিনের সংগীত উৎসব
- ‘হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই’
- ব্রাজিল কিংবদন্তি কাফুর রেকর্ডে চোখ এমবাপের
- ‘আন্তঃসীমান্ত নদী চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না’
- ‘বাংলাদেশকে এভিয়েশন হাব গড়তে মাস্টার প্ল্যান জরুরি’
- সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে মাদকসহ জনতার হাতে আটক স্বামী, ২ মাসের কারাদণ্ড
- ‘সরকারের ভোটের আগের ও পরের কথায় মিল পাচ্ছি না’
- চুক্তি না হলে হরমুজ প্রণালীতে টোল আরোপের হুমকি ট্রাম্পের
- জেনারেল আবদুল হামিদ খান পূর্ব পাকিস্তান সফরে ঢাকা আসেন
- নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
- বর্ষার প্রতিকৃতি কদম ফুল প্রকৃতির বুকে সৌন্দর্য ও স্নিগ্ধতা
- সালথায় মারামারির ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবি এলাকাবাসীর
- রাম চন্দ্রের মূর্তি নির্মাণ বন্ধ করে দেওয়া ও মূর্তি ভাঙার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- ভগবান রামচন্দ্রের প্রতি অবমাননা এবং মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা প্রদান
- সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী
- সালথার সোনাপুরে কে.এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- শাশুড়ির নির্যাতনে গৃহবধূর ঠাঁই হলো বাবার বাড়িতে
- নড়াইলে কাঠ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট
- বিশ্বকাপের বিশ্বরেকর্ড ফের দখলে ব্রাজিলের
- ‘একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর’
- নিবন্ধিত ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- রামগরুড়ের ছানা
- প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে যে বার্তা পেল নীলফামারীর সাংবাদিক মহল
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই রুটে ফেরি বন্ধ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২১ জুন ২০২৬
- সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে মাদকসহ জনতার হাতে আটক স্বামী, ২ মাসের কারাদণ্ড
-1.gif)







