শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের অন্তত ৪০ পয়েন্টে ভাঙন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বর্ষাকালের আগমনী বার্তায় বেড়িবাঁধ ভাঙন আতঙ্ক বেড়ে যায় সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলাবাসীর মধ্যে। বছরের পর বছর ধরে দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, নদীভাঙন এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা এ অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। চলতি বর্ষা মৌসুমের আগমনের সঙ্গে সঙ্গে আবারও সেই পুরোনো শঙ্কা ফিরে এসেছে উপকূলবাসীর মাঝে।
স্থানীয়দের অভিযোগ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি উপকূলীয় দুই উপজেলা আশাশুনি ও শ্যামনগরে পাউবো’র বেড়িবাঁধের অন্তত ৪০ পয়েন্টে ভাঙন ও ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।
এর মধ্যে আশাশুনিতে মরিচ্চাপ নদীর ওপর নির্মিত তেঁতুলিয়া সেতুর পাড়ে ভাঙন দেখা দেওয়ায় সেতুটিও হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে নদ-নদীতে পানি বৃদ্ধি পেলে ভাঙন আরও বেড়ে যাওয়ার শঙ্কায় এলাকার বাসিন্দারা আতঙ্কে আছেন। এছাড়া আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া, হরিষখালী ও চাকলা এলাকায় বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙন রয়েছে। ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া খেয়াঘাট এলাকায় ও বিছট গ্রামের বিভিন্ন স্থানে। একই অবস্থা শ্যামনগরের পদ্মপুকুর, গাবুরা, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, নওয়াবেকি, হরিনগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে। পাউবো কর্তৃপক্ষ এসব ভাঙন পয়েন্টের কিছু কিছু স্থানে সংস্কারের কাজ করলেও সেটি বাঁধ রক্ষার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন ভাঙনকবলিত এলাকাবাসী।
শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও পদ্মপুকুর এলাকার বাসিন্দারা জানান, বর্ষা ও ঘূর্ণিঝড় মৌসুম সামনে রেখে তারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক স্থানে নদীর তীর ধসে পড়ছে এবং বাঁধের পাদদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বাঁধ ভেঙে গেলে উপজেলার বিস্তীর্ণ এলাকা লোনা পানিতে প্লাবিত হতে পারে।
অন্যদিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটসহ কয়েকটি গ্রামে অতীতে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হওয়ার ঘটনা এখনও মানুষের মনে দুঃসহ স্মৃতি বহন করে আসছে। স্থানীয়রা বলছেন, স্থায়ী ও টেকসই সংস্কারের অভাবে প্রতিবছর একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের।
তাদের অভিযোগ পাউবো কর্তৃপক্ষ এসব ভাঙন পয়েন্টে কাজ করলেও তা অনেকটা দায়সারা গোছের। ফলে কিছুদিন না যেতেই একই স্থানে ফের ভাঙন দেখা দেয়। উপকূলবাসীর দাবি, বর্ষার পূর্ণ মৌসুম শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত ও শক্তিশালী করা হোক।
আশাশুনির গোয়ালডাঙ্গা এলাকার সন্তোষ কুমার মণ্ডল বলেন, গোয়ালডাঙ্গা বাজারের পাশ দিয়ে বয়ে গেছে মরিচ্চাপ নদী। সম্প্রতি নদী ভাঙনে বাজার এলাকা ভেঙে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এখানে এখন যেনতেন বাঁধ নির্মাণ করলে হবে না, টেকসই বাঁধ দিতে হবে।
আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, কপোতাক্ষের ভাঙনে আমরা বহু বছর আগেই বসতভিটে হারিয়েছি। এখন যেখানে আশ্রয় নিয়েছি, সেখানে নদের তীরবর্তী বাঁধ ভাঙতে ভাঙতে একেবারে বাড়ির কাছে এসে ঠেকেছে। ভাঙন অব্যাহত থাকলে এখান থেকেও চলে যেতে হবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দু’টি বিভাগের আওতাধীন বিভিন্ন পোল্ডারে ২০ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় ৪০ স্থান খুবই ঝুঁকিপূর্ণ।
সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত বলেন, খরচ বেশি হলেও আমাদের টেকসই বেড়িবাঁধের দিকে ঝুঁকতে হবে। নইলে প্রতিবছর শতশত’ কোটি টাকা ব্যয়ে যেনতেনভাবে বাঁধ সংস্কারের মাধ্যমে সরকারি অর্থ গচ্চা যাবে।
সাতক্ষীরা পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, তার বিভাগের অধীনে ৩৮৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৫ কিলোমিটার বাঁধের ১০/১৫ পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে অধিক ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে সংস্কার কাজ চলছে।
সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়া এবং শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের ১৫ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে পাঁচ কিলোমিটার জায়গায় সংস্কারকাজ চলমান রয়েছে। বাকি ১০ দশমিক ৮৮ কিলোমিটারের জন্য বরাদ্দ পেলে সেখানেও সংস্কারকাজ করা হবে।
(আরকে/এসপি/জুন ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ডিবি পুলিশের আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু
- রাঙ্গামাটির রিজার্ভ মুখ এলাকায় হ্রদ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার
- ফরিদপুরে সড়ক বিভাগের দখলকৃত জায়গা উদ্ধার করলো প্রশাসন
- তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি সমন্বিত প্রতিরোধের আহ্বান
- রাজৈরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- ‘সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা’
- সোনাতলায় কৃষকের হাত-পা বেঁধে লুটপাটের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
- রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছরপূর্তি উদযাপন
- টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত প্রধান শিক্ষকের আত্মহত্যা
- গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
- বন্ধুত্ব, ক্ষমতা ও ভাবমূর্তি
- রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক
- শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের অন্তত ৪০ পয়েন্টে ভাঙন
- জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক
- সোনাতলায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
- মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু
- নড়াইলে প্রয়াত শিক্ষাবিদ অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল
- সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
- জনবসতি এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন সমাবেশ
- বাংলাদেশের সৃষ্টি, পুনর্গঠন ও উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা
- তিস্তা মহাপরিকল্পনা: উত্তরবঙ্গের অর্থনৈতিক মুক্তির নতুন দিশা
- ঢাকায় দুই দিনের সংগীত উৎসব
- ‘হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই’
- ব্রাজিল কিংবদন্তি কাফুর রেকর্ডে চোখ এমবাপের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে যে বার্তা পেল নীলফামারীর সাংবাদিক মহল
- রামগরুড়ের ছানা
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই রুটে ফেরি বন্ধ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছরপূর্তি উদযাপন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
২১ জুন ২০২৬
- ফরিদপুরে ডিবি পুলিশের আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু
- রাঙ্গামাটির রিজার্ভ মুখ এলাকায় হ্রদ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার
- ফরিদপুরে সড়ক বিভাগের দখলকৃত জায়গা উদ্ধার করলো প্রশাসন
- রাজৈরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- ‘সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা’
- সোনাতলায় কৃষকের হাত-পা বেঁধে লুটপাটের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
- টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত প্রধান শিক্ষকের আত্মহত্যা
- গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
- রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক
- শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের অন্তত ৪০ পয়েন্টে ভাঙন
- সোনাতলায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
- মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু
- নড়াইলে প্রয়াত শিক্ষাবিদ অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল
- সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
- জনবসতি এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন সমাবেশ
- সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাবেক স্ত্রীর সাথে দেখা করতে এসে মাদকসহ জনতার হাতে আটক স্বামী, ২ মাসের কারাদণ্ড
-1.gif)







