শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : একমাত্র চিংড়ি পোনা (পিএল) ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর চিংড়ি পোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ক্রয়-বিক্রয় কেন্দ্রের সামনে রাস্তার ওপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নের ৪০ লক্ষ টাকা ব্যয়ে ২ বছর আগে কমিউনিটি-বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কেন্দ্রটি তৈরি হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম. কে কামরুজ্জামান কচি। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক কাদের গাজী, চিংড়ি পোনা ব্যবসায়ী ফারুক হোসেন, আবু বক্কার সিদ্দিক বাবু, আব্দুল আহাদসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বংশীপুর চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রটি দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি খাতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু মার্কেটের মধ্য দিয়ে ড্রেন নির্মাণ করা হলে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বহু ব্যবসায়ী ও শ্রমিক জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বেন।
বক্তারা আরও বলেন, উন্নয়ন কার্যক্রম অবশ্যই প্রয়োজন; তবে তা হতে হবে জনস্বার্থ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এমন কোনো প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয় যা মানুষের জীবিকা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ব্যবসায়ীরা দাবি করেন, বাজারের অবকাঠামো ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত না করে বিকল্প পরিকল্পনার মাধ্যমে ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান এর ভাষ্য, চারটি উপজেলার মানুষ এখান থেকে চিংড়ি পোনা (পিএল) ক্রয়-বিক্রয় করে থাকে। প্রতিদিন প্রায় কোটি টাকার ওপর চিংড়ির পোনা কেনা-বেচা হয়। যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
(আরকে/এসপি/জুন ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কুড়িগ্রামে তিস্তার পানিতে বাদাম চাষের ব্যাপক ক্ষতি
- ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি
- রায়ের বাজারে রাজুকের অভিযানে ১২টি ভবনের ভাঙা অংশ ফের নির্মাণ
- ‘জামায়াত-এনসিপির ডাকে জনগণ আর সাড়া দেবে না’
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে প্রশাসনের অভিযান
- সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- মুন্সীগঞ্জে হত্যা মামলায় মহিলা মেম্বার ও তার ছেলে গ্রেপ্তার
- কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক
- শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল
- পাঁচ মাসে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক
- বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষকের ১০ বছরের আটকাদেশ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আ.লীগ মানেই বাংলাদেশ, আ.লীগ মানেই বাঙালি জাতির ইতিহাস
- ইরানের যুদ্ধ বহুমেরুকামী বিশ্বের পথকে শক্তিশালী করছে
- বাবা: স্মৃতির আকাশে এক চিরস্থায়ী নক্ষত্র
- এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানোয় যুবককে লিগ্যাল নোটিশ
- আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
- ‘এই আর্জেন্টিনা কাতারজয়ী দলের চেয়েও উন্নত’
- রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
- পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- ‘ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের’
- বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা
- রাজৈরের টেকেরহাট বন্দরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
- রামগরুড়ের ছানা
- ঘুরে আসুন টিউলিপ রাজ্যে
- ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই রুটে ফেরি বন্ধ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
২২ জুন ২০২৬
- ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে প্রশাসনের অভিযান
- সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- মুন্সীগঞ্জে হত্যা মামলায় মহিলা মেম্বার ও তার ছেলে গ্রেপ্তার
- কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক
- শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানোয় যুবককে লিগ্যাল নোটিশ
- আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
- রাজৈরের টেকেরহাট বন্দরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
- আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
- বিদেশি প্রতিনিধি দলের চূড়ান্ত পরিদর্শন
-1.gif)







