সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি প্রকল্পের কাজের গুণগত মানের প্রশংসা করে খালের দুই পাড়ের মাটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আজ সোমবার দুপুরে আটঘর ইউনিয়নের সোনাডাঙ্গা বিল থেকে সেনহাটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খালের দুইপাড়ে গাছ রোপন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে খাল খনন প্রকল্প অন্যতম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে সেচব্যবস্থা, পানি নিষ্কাশন ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এ কাজ নিয়মিত মনিটরিং করছে। আমরা সরেজমিনে এসে দেখেছি, এখানে তাৎপর্যপূর্ণ ও সুন্দর কাজ হয়েছে। খালের দুই পাড়ে ফেলা মাটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে। ভারী বর্ষণ হলে মাটি ধসে খালে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, “দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও অনেক খাল রয়েছে। এসব খালের মাধ্যমে কৃষি উৎপাদন ও অর্থনীতির যে চালিকাশক্তি রয়েছে, তা আরও জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের পরিদর্শন ও তদারকি অব্যাহত থাকবে।”
পরিদর্শনের সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবীর উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য আক্কাছ আলী আক্কাছ প্রমূখ।
পরে জেলা প্রশাসক সালথা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও পরিদর্শন করেন তিনি।
(এএন/এসপি/জুন ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








