প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাড়িতে আগুন
ঈশ্বরদীতে বকেয়া টাকা চাইতে গিয়ে হামলা, মহিলাসহ আহত ৭
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, গত ২৩ মে গড়গড়ি গ্রামের কদম আলীর ছেলে আনোয়ার হোসেন ভোলা তার ৪ বছর বয়সী কন্যাশিশুকে শ্লীলতাহানির অভিযোগ এনে একই এলাকার মুদি দোকান ব্যবসায়ী রাহাত আলী প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রাহাত আলী প্রামাণিককে গ্রেপ্তার করে পাবনা জেলা কারাগারে পাঠায়।
রাহাত আলী প্রামাণিকের মেয়ে সুমাইয়া খাতুন জানান, সোমবার দুপুরে তার মা কল্পনা খাতুন আনোয়ার হোসেন ভোলার বাড়িতে দোকানের প্রায় ৫ হাজার টাকা বকেয়া পাওনা চাইতে যান। এ সময় আনোয়ার হোসেন ভোলা, তার মা রুনি বেগম ও ভাবী রিমি খাতুন ক্ষিপ্ত হয়ে কল্পনা খাতুনকে মারধর করেন।
তিনি আরও জানান, মায়ের ওপর হামলার খবর পেয়ে তার ভাই ফারুক হোসেন, স্বামী আব্দুল মমিন, দুলাভাই তরিকুল ইসলাম তুষার, বোন লাইলী, রিনি ও রাণী এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে তাদের মারাত্মকভাবে জখম করে। এতে ফারুক হোসেনের একটি হাত ভেঙে যায় এবং আব্দুল মমিন ও তরিকুল ইসলাম তুষারের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সুমাইয়া খাতুন অভিযোগ করেন, ঘটনার পর আনোয়ার হোসেন ভোলা ও তার লোকজন নিজেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন ভোলার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ।
(এসকেকে/এসপি/জুন ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা: শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য
- সরওয়ার আলম, শাহজালালের মাজার এবং স্বচ্ছতার প্রশ্ন
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- আদমদীঘিতে হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







