E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

২০২৬ জুন ২৩ ১৮:৫৬:২৩
শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভামিয়া ও বনবিবিতলা গ্রামের বাসিন্দারা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার সকালে সিসিআরসির আয়োজনে সুন্দরবন প্রেসক্লাব চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত এ মানববন্ধনে দুই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজী আব্দুর রউফ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দিন সরদার, মহিলা সদস্যা মাসুরা খাতুন এবং ফাতেমা বেগম, বনবিবিতলা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম গাজী, ইয়ুথ গ্রুপের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, টিম লিডার অয়ন রায়, ভামিয়া সিসিআরসির সহ-সভাপতি গাজী দিদারুল আলম, ইয়ুথ সদস্য নাজমুল হোসেন, শহর আলী সরদার, মাস্টার আব্দুর রউফ, গাজী আব্দুর রহিম, ভামিয়া ও বনবিবিতলা, ইয়ুথ সদস্য ময়না খাতুন, নাজমুল হোসেন, রিয়াজুল ইসলাম, সোনামণি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দলাদলি ও বিভক্তির কারণে এলাকার সামাজিক সম্প্রীতি ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের কারণে এলাকায় বিভেদ সৃষ্টি হচ্ছে, যা গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান, যাতে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করেছেন।
কর্মসূচি শেষে গ্রামবাসীরা দলবদ্ধতা ও বিভেদমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

(আরকে/এসপি/জুন ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test