E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ

২০২৬ জুন ২৩ ১৯:৪০:১৯
ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়- ছাত্রলীগের কর্মীরা মাস্ক পরিধান করে, কেক কেটে ও স্লোগান দিয়ে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের ব্যানারে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে কালো মাস্ক ছিল। এসময় তাদেরকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, 'আওয়ামী লীগ ছিলো, আওয়ামীগ আছে, আওয়ামী লীগ থাকবে' সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতেও দেখা যায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'আমার জানা মতে কোতয়ালি থানা এলাকায় করেনি। অন্য কোথায়ও করলে করতে পারে।’

(আরআর/এসপি/জুন ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test