প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নয় বাড়ীয়া সমাজে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে ঘটিত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত রাতে অনলাইন মিটিংয়ের মাধ্যমে ২০ সদস্যবিশিষ্ট নতুন একটি কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মো. জামান রানা সভাপতি এবং মো. সালেহ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক সহ বিভিন্ন পদে ২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, “আত্ম মানবতার সেবায় নিয়োজিত” এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সালে প্রতিষ্ঠিত নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নয় বাড়ীয়ার প্রবাসীদের আর্থিক ও নৈতিক সহযোগিতায় সংগঠনটি এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনটির উদ্যোগে নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে।
কমিটি ঘোষণা উপলক্ষে অনলাইন সভায় সংগঠনের উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সদস্য, প্রবাসী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যুক্ত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে নয় বাড়ীয়া প্রবাসী ফোরামের কার্যক্রম সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সালেহ উদ্দিন বলেন, সংগঠনের কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জনমুখী করতে নতুন কমিটি কাজ করবে। মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করার মাধ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন করা হবে, এজন্য নয় বাড়ীয়ার সকল প্রবাসীকে সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানেয়েছেন।
সভাপতি মো. জামান রানা বলেন, প্রবাসীদের ঐক্য ও মানবসেবাকে আরও সুসংগঠিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে, এজন্য সকলের দোয়া ও সহযোগিতা দরকার।
তিনি আরো বলেন, সকলের সহযোগিতা থাকলে নয় বাড়ীয়া প্রবাসী ফোরাম ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি জানান।
(এস/এসপি/জুন ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








