E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা 

২০২৬ জুন ২৫ ০০:১৮:০৮
নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সঙ্গে উপজেলার কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, নগরকান্দা-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিন উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে জনকল্যাণে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, "প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নগরকান্দার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।"

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/জুন ২৫, ২০২৬)




পাঠকের মতামত:

২৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test