ভুয়া নাগরিকত্ব সনদে রোহিঙ্গা অন্তর্ভুক্তি
আলীকদমের রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: প্রমাণ মিলেছে, শাস্তি মেলেনি
জে.জাহেদ, চট্টগ্রাম : বান্দরবানের আলীকদমে অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভুয়া নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্র দিয়ে জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও প্রায় এক বছরেও অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা প্রশাসকের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হলেও সেটি এখনো নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন এবং কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভুয়া নাগরিকত্ব সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র প্রদান করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। তবে অভিযোগ রয়েছে, সেই প্রতিবেদন দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার বিভাগের সচিবের দপ্তরে অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। ফলে অভিযুক্ত জনপ্রতিনিধিরা এখনো স্বপদে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভুয়া জন্মনিবন্ধন ও অন্যান্য নথি ব্যবহার করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে।
তাদের অভিযোগ, তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর পর প্রায় এক বছর অতিবাহিত হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, প্রভাবশালী মহলের সহায়তায় ফাইলটি সচিবালয়ে আটকে রাখা হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অভিযোগের অনুসন্ধান শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিন অনুসন্ধান, নথিপত্র যাচাই এবং সাক্ষ্যগ্রহণের মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
তদন্তে একাধিক রোহিঙ্গা ব্যক্তির বাংলাদেশি পরিচয়ে ভোটার হওয়ার চেষ্টার তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে ভুয়া ঠিকানা ব্যবহার, পিতার নামের স্থানে শ্বশুরের নাম উল্লেখ, মৃত ব্যক্তিকে জীবিত দেখানোসহ নথিপত্রে অসঙ্গতি ও বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, উপস্থাপিত জাতীয়তা-সংক্রান্ত নথির তথ্য অমূলক, উদ্দেশ্যপ্রণোদিত এবং গুরুতর অসঙ্গতিপূর্ণ। স্থানীয় সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে কমিটি মত দেয় যে, অভিযুক্ত জনপ্রতিনিধিদের সহযোগিতায় কয়েকজন রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন।
প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মতিনের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জনপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে ভুয়া নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। তদন্ত কমিটিও প্রতিবেদনে উল্লেখ করেছে, অভিযুক্ত জনপ্রতিনিধিরা উত্থাপিত অভিযোগের দায় এড়াতে পারেন না।
জানা গেছে, তদন্ত প্রতিবেদনটি ১৭ জুন ২০২৫ উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে তৎকালীন জেলা প্রশাসক শামীম আরা রিনি ২০ জুলাই ২০২৫ স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রতিবেদন পাঠিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
তবে প্রতিবেদন পাঠানোর প্রায় এক বছর পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বর্তমান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন ফাইল আটকে রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
স্থানীয় সচেতন মহলের মতে, রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কেবল প্রশাসনিক অনিয়ম নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও গুরুতর ঝুঁকি।
জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্ট, ব্যাংক হিসাব ও ভূমি নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণের সুযোগ তৈরি হওয়ায় এ ধরনের ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাগরিকত্ব ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
(জেজে/এসপি/জুন ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








