E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

২০২৬ জুন ২৫ ১৭:৫৩:২১
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : “জনগণের আস্থা, মানবিকতার প্রতীক ও নিরলস সেবার নাম কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ হাবিবুর রহমান” এমন দাবিকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তাঁর বদলির আদেশ প্রত্যাহার করে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সচেতন নাগরিক সমাজ। 

আজ বৃহস্পতিবার দুপুরে কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কমসুচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স মো. কামরুজ্জামান, নাজমা সুলতানা, সি এইচ সি পি মো, কামাল হোসেন, মাঠ কমী মো, আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমীন সিকদার, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন,আসিব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. মোঃ হাবিবুর রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি এলাকার মানুষের ভরসার নাম। দিন-রাত রোগীদের পাশে থেকে মানবিক চিকিৎসাসেবা প্রদান করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

বক্তারা আরও বলেন, তাঁর দক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক কর্মকা-ের কারণে উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমন একজন জনবান্ধব ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের বদলির খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনস্বার্থ ও স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে ডা. মোঃ হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখা অত্যন্ত জরুরি। তাই তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করে পুনরায় পদায়ন বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং “জনগণের ডাক, বদলি আদেশ প্রত্যাহার হোক”সহ নানা স্লোগান দেন।

মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এলাকাবাসীর ন্যায্য দাবি বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ডা. মোঃ হাবিবুর রহমানকে কাপাসিয়াতেই কর্মরত রাখবে।

(এসকেডি/এসপি/জুন ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test