E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

২০২৬ জুন ২৫ ১৮:৪১:৩২
সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজ।

থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল আউয়ালের সঞ্চালনায় এবং থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর।

আরো উপস্থিত ছিলেন, থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য জাকির হোসেন সৈকত, সমাজ সেবক জসিম উদ্দিন, আব্দুল খালেক, চর ওয়াপদা ইউনিয়নের মৎসজীবী দলের সভাপতি আলা উদ্দিন নুর,চর ওয়াপদা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকের হোসেন, চর ওয়াপদা ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন রানা, চর ওয়াপদা ইউনিয়নের সাবেক জুয়েল মেম্বার, চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব আহমেদ,চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফরহাদ উদ্দিন সামী, সাবেক সাধারণ সম্পাদক ইভান জাহিদ, এইচএসসি পরীক্ষার্থীসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

(এস/এসপি/জুন ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test