E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চাটমোহরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০২৬ জুন ২৫ ১৯:২৬:৫৬
চাটমোহরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, স্কুলছাত্রী অপহরণ ও মধুচক্র, বিভিন্ন কফিশপ ও রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ, পৌর শহরে যানজট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা, সড়ক সড়ক দখলমুক্ত করা, অপসাংবাদিকতাসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ফয়সাল মাহমুদ, থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোতাহার আলী, বিএনপি নেতা সেলিম রেজা, রবিউল করিম তারেক, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, জামায়াতে ইসলামীর নেতা মোঃ শহীদুল্লাহ মাস্টার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম প্রমুখ।

(এসএইচ/এসপি/জুন ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test