E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০২৬ জুন ২৭ ১৮:২৫:৪৯
ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর কোতোয়ালী থানা এলাকা থেকে আনুমানিক ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ মো. রানা গাজী (৩২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, আজ শনিবার মধ্যরাতে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা টু ঢাকাগামী মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশী করে ভেতরে লুকিয়ে রাখা ৮৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে চালক বা আরোহী রানা গাজীকে আটক করা হয়।

আটককৃত রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সখিপুর গ্রামের রহিম গাজীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে এস্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উল্লেখ্য, আটককৃত রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অপর একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ডিসি/এসপি/জুন ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test