E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ 

২০২৬ জুন ২৭ ১৮:২৮:১২
শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পঞ্চগ্রাম নামে এক ঈদগাহ মাঠে রোপণ করা হলো শতাধিক দেবদারু গাছের চারা। পরিবেশ সংরক্ষণ ও ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই দেবদারু বৃক্ষের চারাগুলো রোপণ করেছে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি।

আজ শনিবার সকালে শহরের রামনগর ও তেঁতুলিয়া গ্রামের মাঝামাঝি অবস্থিত পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে এই বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

এ বিষয়ে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু জানান, প্রথম ধাপে শতাধিক দেবদারু গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারাও রোপণ করা হবে। ঈদগাহ মাঠকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

পঞ্চগ্রাম ঈদগাহ মাঠের সভাপতি মোতালের জামালী বলেন, এই ঈদগাহ মাঠ শুধু নামাজের স্থান নয়, এটি পাঁচ গ্রামের মানুষের মিলনকেন্দ্র। মাঠের উন্নয়ন, সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

কর্মসূচিতে পাঁচটি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জানা যায়, জামালপুর শহরতলির তেঁতুলিয়া, তিরুথা, রামনগর, বামুনপাড়া ও ধোপাকুঁড়ি এই পাঁচটি গ্রামের মুসল্লিরা প্রতিবছর পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করেন। স্থানীয়দের কাছে মাঠটি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

(আরআর/এসপি/জুন ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test