পূর্ব ঘটনার জের
কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামে আবারও সেই দুই প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।
শুক্তবার (২৬ জুন) বেলা তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে স্থানীয় সাবেক মেম্বার জনৈক হারুন মাতুব্বর (৬৫) ও তার ভাতিজা রয়েছে। প্রাতমিকভাবে বাকীদের নাম জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরের দিনে মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে দু'পক্ষে সংঘর্ষ, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে তা ব্যাপকভাবে আলোচনায় আসে। এর কিছুদিন পরে, কৃষি মাঠে কাজের ফাঁকে উভয় পক্ষের তিন ব্যক্তির মধ্যে ঈদের ঘটনায় করা পাল্টাপাল্টি মামলা নিয়ে মুক্ত আলোচনা, সমালোচনা একসময় তর্ক-বিতর্কে রূপ নিয়ে দ্বিতীয় দফায় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও উভয় পক্ষের কমপক্ষে ৩ জন আহত হয়, হয় পাল্টাপাল্টি মামলাও।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের আগে পুর্বের ওই দুইবারের ঘটনার জের ধরে আবারও পাল্টাপাল্টি মামলা বিতর্কের পাশাপাশি আরও কিছু ইস্যূতে নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েন উভয় প্রতিপক্ষের কতিপয় সদস্যবৃন্দ। এরপরোক্ষণেই উভয়পক্ষের মধ্যে তৃতীয়বারের মতো সংঘর্ষের এ ঘটনা ঘটান।
সংঘর্ষের কিছুক্ষণের মধ্যে ফরিদপুর কোতয়ালি থানার ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, কাশিমাবাদ গ্রামের একই পক্ষ-প্রতিপক্ষের মধ্যে তৃতীয়বারের মতো পুনরায় সংঘর্ষের এমন ঘটনার বিষয়ে জানতে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনকে ফোন করলে তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'কাশিমাবাদের সংঘর্ষের ঘটনাটি আমি কিছুক্ষণ আগে জেনেছি। শুনেছি এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন'।
তিনি আরও বলেন, 'একটি জানাজায় অংশগ্রহণ করে ও তা শেষ করে এলাকায় ফিরতে দেরি হওয়ায় এখনও ঘটনাস্থলে যেতে পারিনি। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দু'পক্ষের সাথে কথা বললে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো'।
এদিকে, ঘটনাস্থলে থেকে ফিরে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'কানাইপুরের কাশিমাবাদ গ্রামে স্থানীয়দের দু'পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে' বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
তবে, এ সংঘর্ষের ঘটনায় একে ওপরের ওপর দায় চাপিয়ে বক্তব্য দিয়েছেন উভয় পক্ষ ও আহতদের পরিবার।
এছাড়া, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় এ রিপোর্ট পাঠানোর প্রাক্কালে- কোনো পক্ষই তখনও এ বিষয়ে থানায় এসে লিখিত অভিযোগ করেননি জানিয়ে ওসি মাহমুদুল আরও বলেন, 'অভিযোগ পেলে সঠিক তদন্ত সাপেক্ষে য়থাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে'।
এ ঘটনা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।
(আরআর/এসপি/জুন ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৭ জুন ২০২৬
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘কাউকে কোন ছাড় নয়’
-1.gif)