E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

২০২৬ জুন ২৮ ১৮:২০:৩৪
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় পানিতে ডুবে নুসরাত নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালের দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ ঘটনা ঘটে।  

নুসরাত উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের স্কুল শিক্ষক শহীদুল্লার মেয়ে। লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হলদা গ্রামের শহিদুল্লার মেয়ে নুসরাত সকালে বাড়িতে খেলা করছিলো। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে নতুন ভবন নির্মানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশ্বের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরে পরিবারের লোকজন খোঁজাখুজির শুরু করলে এক পর্যায়ে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(আরএম/এসপি/জুন ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test