নেপথ্যে পুকুরিয়া বাসস্ট্যান্ড দখল
ভাঙ্গায় দু'পক্ষের ১৬ গ্রামবাসীর সংঘর্ষে আহত কমপক্ষে ৫০
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুকুরিয়া বাসস্ট্যান্ড দখলে দু'পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র স্থানীয় ১৬ গ্রামবাসী দুই ভাগে ভাগ হয়ে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সাংবাদিকসহ কমপক্ষে ৫০ ব্যক্তি আহত হয়েছেন।
আজ রবিবার সকালে উপজেলার হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের একপক্ষে ১১ গ্রাম ওপর পক্ষে ৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া সহ দেশীয় অস্ত্র নিয়ে দফায় সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় ফরিদপুর-বরিশাল মহাসড়ক ৪ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় হাজার হাজার যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দুপুর দুইটার দিকে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙ্গার হামেরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১ গ্রামের সঙ্গে পাশের একই উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া মৌজার ৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় মহেশ্বরদী গ্রামের বাসিন্দা আব্দুল কালাম পুকুরিয়া বাসস্ট্যান্ডে গেলে তাকে মারপিট করার অভিযোগে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মহেশ্বরদী মৌজার ১১ গ্রামের লোকজন পুকুরিয়া বাসস্ট্যান্ডে গিয়ে চড়াও হয়। এর কিছুক্ষণের মধ্যেই অপরপক্ষের লোকজন পাল্টা চড়াও হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরে, সময় বাড়ার সাথে সাথে দুই পক্ষের লোকজনের সংখ্যা বাড়তে থাকে ও সংঘবদ্ধ হয়ে উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর, সকাল পৌনে ১০ টার দিকে আবারও দু'পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষ একে অপর পক্ষের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
সকাল ১০ টা থেকে তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে এবং মহাসড়কে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষে প্রচুর মানুষের উপস্থিতি ঘটে। বেলা পৌনে দুইটা পর্যন্ত তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষ থামার পর সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসতে এবং মহাসড়কটি যান চলাচল চালু করতে বেলা দুইটা বেজে যায়। যার ফলে, সকাল ১০টা থেকে টানা ৪ ঘন্টা পর মহাসড়কটির যান চলাচল শুরু স্বাভাবিক হয়।
এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে স্থানীয় রাজনীতিবিদ, একাধিক সাংবাদিক ও পুলিশ সদস্যরা রয়েছে।
এ সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে স্থানীয়রা জানায়, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের দলপক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষটি ঘটেছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'বিপুল পরিমান জনগোষ্ঠীর উপস্থিতির এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হলেও এ সংঘর্ষে প্রাণহানী এড়াতে সক্ষম হয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমাদের চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
ওসি মিজানুর আরও জানান, 'এ সংঘর্ষের ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় এসে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(আরআর/এসপি/জুন ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- পাকশী রেল ভূ-সম্পত্তি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- তাসকিন ও মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ-এসির ২৪ ক্রেতা
- ঈশ্বরদীতে ‘মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’র উদ্বোধন ৪ জুলাই
- নড়াইল-২ আসনের এমপির ব্যক্তিগত সহকারি বরখাস্ত
- চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- ভাঙ্গায় দু'পক্ষের ১৬ গ্রামবাসীর সংঘর্ষে আহত কমপক্ষে ৫০
- শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ
- বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে শিক্ষক ছেলের বিরুদ্ধে থানায় মামলা
- সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
- সোনাতলায় ১৬ হাজার মানুষের মহাভোজ, অলৌকিক নাকি সুপরিকল্পিত, জনমনে নানা প্রশ্ন
- ৯ মাসের ছেলেকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
- নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
- ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল বিলে, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- সালথায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ১০০ মিলিলিটারের মিনিপ্যাকে ভোজ্যতেল বিক্রির দাবি
- নতুন ক্যাম্পাস নয়, প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা
- ‘অর্ন্তবর্তী সরকারের ভুলের কারণে আমাদেরকে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’
- জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানের তালিকায় মেয়ের নাম!
- ‘শুধু ক্ষমতার ভাগ পাওয়ার সংস্কার চায় বিরোধীদল’
- সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে
- কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান
- ‘জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ’
- ‘আইনশৃঙ্খলা বাহিনীর হাত অনেক বিস্তৃত, আইনের ঊর্ধ্বে কেউ না’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- পঞ্চগড়ে ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৮ জুন ২০২৬
- পাকশী রেল ভূ-সম্পত্তি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- নড়াইল-২ আসনের এমপির ব্যক্তিগত সহকারি বরখাস্ত
- চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- ভাঙ্গায় দু'পক্ষের ১৬ গ্রামবাসীর সংঘর্ষে আহত কমপক্ষে ৫০
- শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ
- বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে শিক্ষক ছেলের বিরুদ্ধে থানায় মামলা
- সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
- সোনাতলায় ১৬ হাজার মানুষের মহাভোজ, অলৌকিক নাকি সুপরিকল্পিত, জনমনে নানা প্রশ্ন
- ৯ মাসের ছেলেকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
- নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
- ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল বিলে, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- সালথায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ‘অর্ন্তবর্তী সরকারের ভুলের কারণে আমাদেরকে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’
- জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানের তালিকায় মেয়ের নাম!
- মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, ক্রীড়া সংস্থা একাদশ চ্যাম্পিয়ন
-1.gif)







