রায় পাওয়ার পরও জমির দখল পেতে আদালতে ঘুরছেন সাবেক ব্যাংক কর্মকর্তা সামছুল কবীর
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ওয়ারেশ ও ক্রয়সূত্রে পাওয়া জমির নামপত্তন ও খাজনা পরিশোধ করে যাচ্ছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুরের অবঃ ব্যাংক কর্মকর্তা ৮০ বছরের বৃদ্ধ একেএম সামছুল কবীর। রেকর্ড সংশোধনের মামলার রায় তার পক্ষে যাওয়ার পরও শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে জমির দখল বুঝে না পেয়ে আদালতপাড়ায় সময় কাটছে তার। সোমবার দুপুরে সাতক্ষীরা আদালত চত্বরে এমনই হাতাশা ব্যক্ত করেন সামছুল কবীর।
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের সামছুল রহমানের ছেলে একেএম শামছুল কবীর জানান, ২০০৭ সালে তিনি পূবালী ব্যাংকের খুলনা প্রধান শাখার পিন্সিপ্যাল ম্যানেজার হিসেবে কর্মরত অবস্থায় অবসরে যান তিনি। মুকুন্দপুর মৌজার আরএস -২৪ খতিয়ানের ৭১২ দাগে ওয়ারেশসূত্রে ৭ দশমিক ৩৩ শতক ও ১৯৭৯ সালের ৬ জুলাই আবু বক্কর সরদারের কাছ থেকে চার শতক জমি কিনে মোট ১১ দশমিত ৩৩ শতক জমির নামপত্তন করে নিয়মিত খাজনা পরিশোধ করে যাচ্ছেন তিনি। কিন্তু ওই জমি ভুল করে একই গ্রামের আশরাফ আলীর নামে রেকর্ড হয়। রেকর্ড মূলে ওই জমি আশরাফ আলীর ওয়ারেশগণ গায়ের জোরে জবরদখল অব্যহত রাখায় তিনি সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে পিটিশন ৪৩৯/১৭ নং মামলা করেন। ২০১৯ সালের ২২ আগষ্ট বিচারক ওই জমি তাকে ভোগদখল করার জন্য নির্দেশনা দেন। এরপরও তিনি ওই জমির দখল না পাওয়ায় রেকর্ড সংশোধনের জন্য সাতক্ষীরা ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালে ১৩৩১/২০ নং মামলা করেন। মামলায় আশরাফ আলীর ছেলে দাউদ আলী সরদারসহ ১০জনকে বিবাদী করা হয়। ওই আদালতের বিচারক মোঃ জাহিদুল আজাদ ২০২২ সালের ২১ সেপ্টেম্বর তার (শামছুল কবীর) পক্ষে রায় ও ২৪ সেপ্টেম্বর ডিক্রী দেন। আদেশে তার (শামছুল কবীর) নামে রেকর্ড প্রদান করে খতিয়ান সংশোধনের জন্য তৎকালিন সাতক্ষীরা জেলা প্রশাসক ও কালিগঞ্জ সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়। বেগতিক বুঝে ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে বিবাদীপক্ষ মহামামন্য হাইকোর্টে ৪৭০৪/২৩ নং রিট পিটিশন দাখিল করে।
আদালত শুনানি শেষে সাতক্ষীরা ল্যাণ্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালে যাওয়ার জন্য বিবাদীপক্ষ দাউদ সরদার ও তার শরীকদের নির্দেশনা দেন। এরপর বিবাদীপক্ষ ল্যাণ্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালে ১১৫/২৪ নং আপিল মামলা দায়ের করেন। এ মামলায় তিনি (শামছুল কবীর) স্বাক্ষ্য দিয়েছেন। আপিল মামলা পরবর্তী ২৪টি ধার্য দিনেও পড়লে আপিলকারি পক্ষ মামলা বিলম্বিত করতে কৌশলে সাক্ষ্য দিতে গড়িমসি করছেন। আগামি পহেলা জুলাই সাক্ষীর জন্য পরবতী দিন ধার্য রয়েছে। ফলে তিনি ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালে রায় পাওয়ার পরও শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে জমি দখলে নিতে পারছেন না। প্রায় ৮০ বছর বয়সেও তিনি ন্যয় বিচারের মাধ্যমে জমির দখল পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। জীবদ্দশায় ওই জমির দখল পাবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি।
তবে এ ব্যাপারে মনিরুল সরদার সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা সর্বোচ্চ আদালত পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. প্রণব সরকার বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তিনি একেএম শামছুল কবীরের জন্য কাজ করে যাচ্ছেন। আদালত দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্য যথেষ্ট আন্তরিক।
আপিলকারী পক্ষের আইনজীবী অ্যাড. পরিতোষ কুমার ঘোষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
(আরকে/এসপি/জুন ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- আকস্মিক বন্যায় প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল, পানিবন্দী প্রায় ১০ হাজার মানুষ
- ‘নিজেদের পায়ে কুড়াল মারলো সরকার’
- রাজবাড়ীতে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন
- ফরিদপুর সদরে বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের ঘের দখল, লুটপাট
- টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা
- মুকসুদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- লোহাগড়া পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা
- অভিবাসন খাতে যৌথভাবে কাজ করতে আইসিএমপিডি ও ব্র্যাকের সমঝোতা
- ৫ মাসেও হৃদয় ঘোষ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
- বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
- নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- লৌহজংয়ে কৃষির আধুনিকীকরণ ও পুষ্টি নিশ্চিতকরণে পার্টনার কংগ্রেস সভা
- গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী মানববন্ধন
- ফুলপুর হাসপাতালে অনিয়মের কারণে ২ সেকমো বদলি
- চোর অপবাদে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
- রায় পাওয়ার পরও জমির দখল পেতে আদালতে ঘুরছেন সাবেক ব্যাংক কর্মকর্তা সামছুল কবীর
- জামালপুর পৌরসভার ৫১ কোটি ১২ লাখ টাকার বাজেট ঘোষণা
- নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাক চালক আহত
- সামাজিক অবক্ষয় রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য
- বিশ্ববাজারে পাটের হারানো গৌরব ফিরে আসুক
- ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন
- ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’
- পঞ্চগড়ে ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা
- নির্বাচনী সহিংসতা গোষ্ঠীগত ও জমিজমার বিরোধে : আইনমন্ত্রী
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- পানিশূন্যতায় ভুগছেন কি না জানুন ৩০ সেকেন্ডের পরীক্ষায়
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- ৫ মাসেও হৃদয় ঘোষ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
৩০ জুন ২০২৬

-1.gif)