E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫

২০২৬ জুন ৩০ ১৯:১৯:০০
গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এতে নারী শিশুসহ অন্ততঃ ২৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস,আই নৃপেন চন্দ্র দাস জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবাগ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোনাসুরে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে নারী শিশুসহ অন্ততঃ ২৫ যাত্রী আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদরে মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

(বি/এসপি/জুন ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test