E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

লোহাগড়া পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা 

২০২৬ জুন ৩০ ১৯:৩৩:৫৩
লোহাগড়া পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে পৌরসভার সভা কক্ষে লোহাগড়া পৌর প্রশাসক সুস্মিতা সাহা প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ১৮৯ টাকা। এ ছাড়া রাজস্ব টাকায় উন্নয়ন হিসাব (এডিপি) ৬ কোটি ৮০ লাখ টাকা, উন্নয়ন হিসাব (প্রকল্প) ৪০ কোটি ৫০ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তফিকুল আলম, হিসাব রক্ষক উজ্জ্বল কান্তি সরকার, প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদুল্লাহ হিমেল প্রমুখ।

(আরএম/এসপি/জুন ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test