তালায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সকালে ছিল স্কুলের পরীক্ষা। তাই অন্য দিনের তুলনায় একটু আগেই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। পরিকল্পনা ছিল ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নিজেও কর্মস্থলে যাবেন। কিন্তু সেই যাত্রাপথই হয়ে উঠল জীবনের শেষ পথ। কয়েক মুহূর্তের ব্যবধানে সবকিছু ওলটপালট হয়ে গেল। সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজারে দ্রুতগতির একটি বাসের চাপায় প্রাণ হারাল সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র কুশল সরদার (১৩)। আহত হয়েছেন তার বাবা, শিক্ষক কানাই লাল সরদার।
আজ বুধবার সকালে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে।
সকালে মোটরসাইকেলে করে বাবা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার বাবা কানাই লাল সরদার।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। বাসটিকেও জব্দ করেছে তালা থানা পুলিশ। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, কানাই লাল সরদার এলাকায় একজন সজ্জন ও সম্মানিত শিক্ষক হিসেবে পরিচিত। তার স্ত্রী মৌমিতা সরদারও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দুই সন্তানের মধ্যে কুশল ছিল বড়। পড়ালেখায় মেধাবী ও ভদ্র স্বভাবের এই শিক্ষার্থীকে ঘিরে বাবা-মায়ের ছিল অনেক স্বপ্ন।
তিনি আরও জানান, বুধবার কুশলের স্কুলে পরীক্ষা ছিল। তাই নির্ধারিত সময়ে তাকে স্কুলে পৌঁছে দিয়ে নিজ কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বাবা। কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন কানাই লাল সরদার। আহত অবস্থাতেও তার সন্তানের জন্য আহাজারি উপস্থিত মানুষকে আবেগাপ্লুত করে তোলে।
কুশলের অকাল মৃত্যুতে নেমে এসেছে পরিবারে গভীর শোকের ছায়া। আত্মীয়-স্বজন, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর চোখে ছিল অশ্রু। যে শিশু সকালে পরীক্ষা দিতে বের হয়েছিল, সে আর কোনো দিন স্কুলের বেঞ্চে ফিরবে না—এই নির্মম বাস্তবতা মেনে নিতে পারছেন না কেউই।
আহত অবস্থায় কানাই লাল সরদার বারবার ছেলের নাম ধরে কান্নায় ভেঙে পড়েন। সন্তানের নিথর দেহের দিকে তাকিয়ে তিনি বিলাপ করতে থাকেন—যে ছেলেকে পরীক্ষা দিতে স্কুলে নিয়ে যাচ্ছিলেন, মুহূর্তের মধ্যেই তাকে হারাতে হবে, তা কোনোদিন কল্পনাও করেননি। তার সেই হৃদয়বিদারক আহাজারিতে উপস্থিত মানুষও চোখের পানি ধরে রাখতে পারেননি; পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা রোধে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, সড়কে কঠোর নজরদারি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
(আরকে/এসপি/জুলাই ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে খাবার তুলে দিলো প্রশাসন
- সাতক্ষীরায় কলেজছাত্রী রিফা অপহরণ, দুই সপ্তাহে উদ্ধার নেই, হয়নি মামলা
- দিনাজপুর শিক্ষা বোর্ডে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী
- হাবিপ্রবির ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ৬০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি
- তালায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, আহত শিক্ষক বাবা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- কোকের বোতলে রাখা ঘাস নিধনের বিষ কোক ভেবে পান, যুবকের মৃত্যু
- ‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’
- বিচারক দম্পতির বাসায় চুরি, অলঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
- কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সুবর্ণচরে ডাম্প ট্রাক কেড়ে নিলো মডেল মসজিদের খতিবের জীবন
- ফুলপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ
- বাঁচতে হয় হাতির মত
- ঈশ্বরদীতে বিদায় অনুষ্ঠানে ভাঙচুর, সংবর্ধনা ছাড়াই বিদায় নিলেন প্রধান শিক্ষক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ
- পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ গ্রেফতার
- ‘প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি’
- ‘পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত অপপ্রচার’
- রাজবাড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
- রাজনীতি অতীত, চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল
- ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
- ‘জুলাই গণঅভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক অধ্যায়’
- আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার
- জুন মাসে ঢাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৩১৪
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- পানিশূন্যতায় ভুগছেন কি না জানুন ৩০ সেকেন্ডের পরীক্ষায়
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘আজ থেকে আ.লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই’
- বাঁচতে হয় হাতির মত
- ঈশ্বরদীতে বিদায় অনুষ্ঠানে ভাঙচুর, সংবর্ধনা ছাড়াই বিদায় নিলেন প্রধান শিক্ষক
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- বিচারক দম্পতির বাসায় চুরি, অলঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
- কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
০১ জুলাই ২০২৬

-1.gif)