E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫

২০২৬ জুলাই ০২ ১৮:১৬:৪০
ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর কানাইপুরে দু'টি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মাগুরা জেলার রামনগর হাইওয়ে থানায় ওসি আমিনুর রহমান রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে কানাইপুরের করিমপুর নামক স্থানে ফরিদপুর-মাগুরা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বিকেল সোয়া তিনটার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহন এবং ঢাকা থেকে মাগুরাগামী আপন পরিবহন নামের দু'টি বাস ফরিদপুর-মাগুরা মহাড়কের করিমপুর এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বিকট শব্দ হলে এলাকাবাসী দৌঁড়ে এসে আহতদের বাস থেকে বের করেন। পরে স্থানীয় জনগণ, করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দূর্ঘটনার কারণে প্রায় ১ ঘন্টা মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। এতে কানাইপুর বাজার থেকে মাঝকান্দি মোড় পর্যন্ত রাস্তার দুইপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে স্থানীয় করিমপুর হাইওয়ে থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় রাস্তা থেকে পরিবহন দু'টিকে সরিয়ে নিলে বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

দূর্ঘটনাস্থল থেকে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুরে আবুল হোসেন পেট্রোল পাম্পের কাছে দু’টি যাত্রীবাহী পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে করিম হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয় এলাকাবাসী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সড়ক থেকে বাস দু'টি সরানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দু'টিকে করিমপুর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।’

বর্তমানে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

(আরআর/এসপি/জুলাই ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test