E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

২০২৬ জুলাই ০২ ১৮:২৬:২৪
গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন খান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া নামস্থানে রাস্তা পার হচ্ছিল ওই যুবক। এসময় দ্রুতগামী পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

(বি/এসপি/জুলাই ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test