কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার হত্যায় মামলা, গ্রেপ্তার ১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের ঘের মালিক সঞ্জীব সরকার হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা গোপাল সরকার বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ জনের বিরুদ্ধে বুধবার রাতে এ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নেপাল সরকার নামের একজনকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত নেপাল সরকার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের মৃত অনন্ত সরকারের ছেলে।
মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন, ঠেকরা রহিমপুরে গ্রামের গঙ্গাধর সরকারের ছেলে আনন্দ সরকার, একই গ্রামের নেপাল সরকারের ছেলে তাপস সরকার ওরফে ডালিম ও আনন্দ সরকারের ছেলে শাওন সরকার।
সরেজমিনে বৃহষ্পতিবার সকালে ঠেকরা রহিমপুর গ্রামে গেলে মাষ্টার বিজয় সরকার জানান, তাদেও শরীক গোপাল সরকার ঠেকরা বিলে ২২ বিঘা মাছের ঘের করেন। তার ছেলে সঞ্জীব সরকার আট বিঘা ঘের করেন। গোপাল সরকারের ছোট ভাই পঞ্চানন সরকার ১৫ বছর আগে মারা যাওয়ার পর তার স্ত্রী মাধবী সরকারের কাছ থেকে তাপস সরকার ওরফে ডালিম ১২ বিঘা ও সঞ্জীব সরকার তিন বিঘা জমি লীজ নিয়ে তৃতীয় বছরের জন্য মাছ চাষ করতো। ৪৫ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা লীজ বাবদ তার কাকিমা মাধবীকে পরিশোধ করেছে সঞ্জীব। গত ৩১ মে রাতে সঞ্জীব সরকার তাপসের ঘের থেকে মাছ চুরি করেছে মর্মে অভিযোগ ওঠে। এক সপ্তাহ পর এনিয়ে গ্রামের পশুপতি সরকারের বাড়িতে শালিসি বৈঠক হলেও সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি। এনিয়ে তাপস সরকার, আনন্দ সরকার ও শাওন সরকারের সাথে সঞ্জীবের বিরোধ চলে আসছিলো। সঞ্জীবের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ ছিল বলে জানান ওই শিক্ষক।
গোপাল চন্দ্র সরকার জানান, তাপসের ঘেরে চুরির অভিযোগের সত্যতা না মেলায় সঞ্জীবের উপর ক্ষোভ ছিল আনন্দ, তাপস ও শাওনের। সঞ্জীব নেশা করতো এমন কথা জানতে পেরে তিনি গত পহেলা জুন থেকে ২৯ জুন পর্যন্ত বাড়ির বাইওে যেতে দেনননি। নিজের ও ছেলের ঘের তিনি নিজেই দেখাশুনা করতেন। ৩০ জুন সঞ্জীবকে নিয়ে তিনি আবারো ঘেরে যান। খবর পেয়ে তাপসের নেতৃত্বে আনন্দ ও শাওন দা ও লাঠি নিয়ে ধাওয়া করলে সঞ্জীব দৌড়ে বাড়ির ছাঁদে উঠে জীবন বাঁচায়। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান।
গোপাল সরকার আরো জানান, মঙ্গলবার বিকেলে সঞ্জীব ও তিনি নিজেদের ঘেরে ১৪টি আটল পাতেন। সঞ্জীবকে সেখানে রেখে বিলান জমির ঘেরে আটল পাততে যান তিনি। সেখান থেকে বাড়িতে এসে সঞ্জীবকে না পেয়ে রাত ৯টার দিকে তাকে খুঁজতে যান তিনি। তাকে না পেলেও ঘেরের বাসায় সঞ্জীবের পরিহিত জামা কাপড় দেখতে পান তিনি। এরপর তাকে মঙ্গলবার দিবাগত রাত একটা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেন তিনি। সঞ্জীবকে খুঁজে না পাওয়ার বিষয়টি অবহিত করা হয় তার শ্বশুর আশাশুনি উপজেলার হাড়িভাঙা গ্রামের হরিচাঁদ সরকারকে। বুধবার সকালে নিজের মাছের ঘেরের সরু খালের পানিতে সঞ্জীবের জুতা ভাসতে দেখেন। পরে খালের মধ্যে থাকা ঘাসের মধ্যে ছেলের লাশ দেখতে পান। সঞ্জীবের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ভারী জিনিস দিয়ে আঘাতের চিহ্ন ছিল। পার্শ্ববর্তী ঘেরের পাহারাদারসহ বিভিন্ন লোকজনের সাথে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন যে, তাপস, আনন্দ ও শাওনসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মঙ্গলবার রাতে সঞ্জীবকে নির্যাতন করে হত্যার পর ক্যানেলের ঘাসের নীচে লাশ গুমের চেষ্টা করেছে।
সঞ্জীবের মা মায়া রানী মণ্ডল তার ছেলে ও স্ত্রী প্রিয়া মণ্ডল স্বামী সঞ্জীব হত্যার জন্য আনন্দ সরকার, তাপস সরকার ও শাওনকে দায়ী করেন। তারা জানান, মঙ্গলবার রাতে তাপেেসর ঘেরের বাসায় বেঁধে রেখে সঞ্জীবকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সঞ্জীবের লাশ বুধবার রাতে স্থানীয় শ্মশানে সৎকার করা হয়েছে।
এ ব্যাপারে আনন্দ সরকার ও তাপস সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, সঞ্জীব সরকার হত্যার ঘটনায় তার বাবা গোপাল সরকারি বাদি হয়ে আনন্দ সরকার, তাপস সরকার ও আনন্দ সরকারের ছেলে শাওনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে বুধবার রাতে থানায় একটি হত্যা ও লাশ গুমের চেষ্টার মামলা দায়ের করেছেন। রাতেই ঘঁনার সঙ্গে জড়িত থাকার পর অনন্ত সরকারের ছেলে নেপাল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নেপাল সরকারকে বৃহষ্পতিবার দুপুরে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমাণ্ড আবেদন জানানো হবে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহিমকে নির্দেশ দেওয়া হয়েছে।
(আরকে/এসপি/জুলাই ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- শিমুলিয়া ঘাটে আধা কিলোমিটারে দুই টোল: পর্যটন ধ্বংসের ‘ব্যবসা’ নাকি উন্নয়ন?
- কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
- দিনাজপুরে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৯৩৭
- রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন
- বাইকের পেছনে বস্তায় ৪৫ কেজি গাঁজা, দৌড়ে পালালো চালক
- কাপ্তাইয়ে প্রথম দিনে অনুপস্থিত ১৬ শিক্ষার্থী
- রমেশ দাসকে আত্মহননে বাধ্য করার ঘটনার ৫২ দিনেও মামলা নেয়নি ওসি!
- সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় চলছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি
- এলজিইডির এক সড়ক প্রকল্পেই ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতি
- টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন
- সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধ
- ফরিদপুরে অস্ত্রোপচারের পর শিশু ইউশার অবস্থার অবনতি, ঢাকায় চিকিৎসাধীন
- কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার হত্যায় মামলা, গ্রেপ্তার ১
- ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির
- কামরাঙা গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্যের যোগদান
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত
- নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, সেই প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
- সুবর্ণচরে নজরুল বর্ষের উদ্বোধন
- ইউনূস সরকারের দুর্নীতির স্বরূপ: শেখ হাসিনার সতর্কবাণীই সত্য হলো
- বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- কবি রাসেল আশেকী’র ৫০তম জন্মদিন আজ
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
০২ জুলাই ২০২৬
- দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- শিমুলিয়া ঘাটে আধা কিলোমিটারে দুই টোল: পর্যটন ধ্বংসের ‘ব্যবসা’ নাকি উন্নয়ন?
- কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
- রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন
- বাইকের পেছনে বস্তায় ৪৫ কেজি গাঁজা, দৌড়ে পালালো চালক
- কাপ্তাইয়ে প্রথম দিনে অনুপস্থিত ১৬ শিক্ষার্থী
- রমেশ দাসকে আত্মহননে বাধ্য করার ঘটনার ৫২ দিনেও মামলা নেয়নি ওসি!
- সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় চলছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি
- এলজিইডির এক সড়ক প্রকল্পেই ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতি
- টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন
- সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধ
- কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার হত্যায় মামলা, গ্রেপ্তার ১
- ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির
- কামরাঙা গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্যের যোগদান
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত
- নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, সেই প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
- সুবর্ণচরে নজরুল বর্ষের উদ্বোধন
- বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি
- নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরে পুতে রাখা লাশ উদ্ধার
- ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
-1.gif)