E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি

২০২৬ জুলাই ০২ ১৯:০১:২৩
টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বসতঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় ৩ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার ভোর রাতের দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাচহানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. মোকসেদ আলী শেখের বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. মোকসেদ আলী শেখ জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি ঘরের ভিতর শব্দ শুনতে পান। এসময় তিনি তার স্ত্রীকে পাশের কক্ষে গিয়ে দেখে আসতে বললে তার স্ত্রী ধারণা করেন বিড়াল পড়েছে। পরে সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান কে বা কারা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ওয়ারড্রবে রাখা প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

ভুক্তভোগীর স্ত্রী বলেন, "আমরা পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। রাতে একটা শব্দ হয়েছিল, কিন্তু মনে করেছিলাম বিড়াল পড়েছে। সকালে উঠে দেখি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের কষ্টের অর্জিত অর্থ চোর নিয়ে গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তা চাই।"

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(টিবি/এসপি/জুলাই ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test