এলজিইডির এক সড়ক প্রকল্পেই ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতি
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে এলজিইডির একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ফসলি জমি দখল, মাটি কেটে রাস্তা ভরাট এবং প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা আবু মোহাম্মদ আবির।
গত ৩০ জুন চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, গুমানমর্দন ইউনিয়নের কাটাপাড়া শেখ ফরিদ সড়কের উন্নয়নকাজে এলজিইডির সার্ভেয়ার মো. হোসেন মজুমদার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম অসচেতনতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কোন প্রকার নোটিশ প্রদান ছাড়া সরকারি নিয়ম উপেক্ষা করে তার পৈতৃক ফসলি জমি দখল করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, রাস্তার এক পাশে ৩ ফুট জায়গা নেওয়ার পরিবর্তে জোরপূর্বক প্রায় ৭ ফুট জমি দখল করা হয়েছে। এছাড়া ফসলি জমির মাটি কেটে রাস্তা ভরাট করায় জমির একটি অংশ গভীর গর্তে পরিণত হয়েছে। এতে প্রায় ১ গণ্ডা (৮৬৪ বর্গফুট) জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়েছে।
আবেদনকারী আরও অভিযোগ করেন, জমির নামজারি, খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো ধরনের সরকারি নোটিশ বা বৈধ অধিগ্রহণ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফলে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ ঘটনায় প্রতিকার পেতে ভুক্তভোগী অভিযোগের অনুলিপি পাঠিয়েছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চট্টগ্রামের এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও ভূমি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার কাছে।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, 'কাজটি জেলা এলজিইডি অফিসের আওতায় করা হচ্ছে। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর সংশ্লিষ্ট এলজিইডির উপজেলা ইঞ্জিনিয়ারকে তথ্য দিতে বলা হয়েছে ও আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।'
চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন বলেন, 'আমি খোঁজ খবর নিয়ে জনস্বার্থে ব্যবস্থা নেবো। যাতে কৃষকের কোন ক্ষতি না হয়।'
(জেজে/এসপি/জুলাই ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








